১২০ সপ্তাহে ৬০০ ডিম উৎপাদনের বার্তা নিয়ে ঢাকায় নাহার এগ্রো ও লোহম্যান ব্রিডার্সের টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ==========
পোল্ট্রি শিল্পে ডিমের উৎপাদন বৃদ্ধি ও খামারিদের টেকসই লাভজনক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হলো এক বিশেষ টেকনিক্যাল সেমিনার। ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে ‘Nahar Lohmann Layer Targeting 600 Egg Production in 120 Weeks’ শীর্ষক এই সেমিনারের যৌথ আয়োজন করে দেশের শীর্ষস্থানীয় কৃষি ও পোল্ট্রি প্রতিষ্ঠান নাহার এগ্রো এবং জার্মানির বিখ্যাত লোহম্যান ব্রিডার্স (LOHMANN Breeders)।

অনুষ্ঠানে সম্মানিত ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ডিস্টিংগুইশড ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মো. শাহজামান খান, লোহম্যান ব্রিডার্সের গ্লোবাল টেকনিক্যাল সার্ভিস-ফ্লক ম্যানেজমেন্ট কর্মকর্তা জনাব মার্ক অ্যালেন এবং ইন্টার এগ্রো বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. এ. কে. এম. খসরুজ্জামান।

সেমিনারে সভাপতিত্ব করেন নাহার এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. রকিবুর রহমান (টুটুল)। দেশের শীর্ষস্থানীয় পোল্ট্রি বিশেষজ্ঞ, শিল্প উদ্যোক্তা, গবেষক ও প্রান্তিক খামারিদের অংশগ্রহণে সেমিনারে ১২০ সপ্তাহে ৬০০ ডিম উৎপাদনের আধুনিক টেকনিক্যাল ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও খাদ্য-পুষ্টি নির্দেশনার বৈজ্ঞানিক দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

সভাপতির বক্তব্যে নাহার এগ্রোর ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. রকিবুর রহমান বলেন, “১৯৮৯ সালে যাত্রা শুরু করে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নাহার এগ্রো দেশের কৃষি ও প্রাণিসম্পদ খাতে কাজ করে যাচ্ছে। মানসম্মত বাচ্চা, উন্নতমানের ফিড এবং প্রান্তিক খামারিদের নিরবচ্ছিন্ন টেকনিক্যাল সহায়তা প্রদানের মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ।”

সেমিনারে বক্তারা একমত প্রকাশ করেন যে, সঠিক বায়োসিকিউরিটি, সঠিক পুষ্টি ও আধুনিক ফ্লক ম্যানেজমেন্টের সমন্বয় ঘটাতে পারলে বাংলাদেশের লেয়ার খামারিরা আন্তর্জাতিক মানের উৎপাদন অর্জনে সক্ষম হবেন। দেশের প্রোটিন নিরাপত্তা নিশ্চিত করতে পোল্ট্রি খাতের আধুনিকায়ন জরুরি। নাহার এগ্রো ও লোহম্যান ব্রিডার্সের এই যৌথ উদ্যোগ দেশের খামারিদের উৎপাদনশীলতা বাড়াতে এবং লেয়ার শিল্পে এক নতুন দিগন্ত উন্মোচন করতে ইতিবাচক ভূমিকা রাখবে। সংবাদ প্রকাশঃ ২৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন