পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের দাপটে বিপাকে মৎস্যজীবীরা

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ============নওগাঁর পোরশার পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের মহোৎসব চলায় নদীর স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে এবং দেশীয় মাছের পোনা ও জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। এই অবৈধ জাল ব্যবহারের কারণে সাধারণ মৎস্যজীবীরা চরম বিপাকে পড়েছেন।
​স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত ঘেঁষা এই নদীর পশ্চিম রঘুনাথপুর টেকঠার ঘাট থেকে পারঘাটি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে অন্তত ১৫ থেকে ২০টি সুতি জাল বসানো হয়েছে। নদীর স্বাভাবিক পানি প্রবাহ আটকে এসব জাল বসানোর ফলে তলদেশের ছোট-বড় সব ধরনের মাছ ও রেনু-পোনা ধ্বংস হয়ে যাচ্ছে।

​নদীর ওপর নির্ভরশীল রঘুনাথপুর ও নিতপুর এলাকার সাধারণ জেলেরা জানান, নদী জুড়ে সুতি জাল বসানোর কারণে সাধারণ জাল ফেলে আর আগের মতো মাছ মিলছে না। নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে জানান, প্রভাবশালীরা পুরো নদীর গতিপথ আটকে মাছ শিকার করায় তাদের জীবিকা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে ভয়ভীতি দেখানো হয় বলেও তারা অভিযোগ করেন।
​এদিকে, নদীর মাঝখানে সুতি জালের বাঁশ ও খুঁটি থাকায় সীমান্ত নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবির নিয়মিত টহলে চরম বাধা সৃষ্টি হচ্ছে। দিন ও রাতে বিজিবির স্পিডবোট এবং নৌকা চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় সীমান্ত সুরক্ষা ঝুঁকিতে পড়ছে বলে জানা গেছে।
​অভিযোগ রয়েছে, প্রকাশ্যে নদী দখল করে এভাবে অবৈধ জাল বসিয়ে মাছ শিকার করা হলেও উপজেলা মৎস্য বিভাগের পক্ষ থেকে দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বক্তব্য জানতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আইয়ুব আলীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। সংবাদ প্রকাশঃ ২৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন