গ্যাস-বিদ্যুৎ ও কাঁচামালের লাগামহীন মূল্যবৃদ্ধি কুমিল্লায় ব্রেড-বিস্কুটের মূল্য পুনর্নির্ধারণ নিয়ে মালিক সমিতির জরুরি সভা

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন।। সংবাদদাতা জানান ===============
গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, শ্রমিক মজুরি, পরিবহন ব্যয় এবং উৎপাদনের প্রধান কাঁচামালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম চাপে পড়েছে কুমিল্লার বেকারি শিল্প। উৎপাদন ব্যয়ের সঙ্গে বাজারদরের অসামঞ্জস্য দূর করে ব্রেড, বিস্কুটসহ বেকারিতে উৎপাদিত বিভিন্ন খাদ্যপণ্যের মূল্য পুনর্নির্ধারণের বিষয়ে জরুরি আলোচনা সভা করেছে কুমিল্লা জেলা ব্রেড, বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতি।
বুধবার (২৬ আগস্ট) কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকার একটি হোটেলে সমিতির উদ্যোগে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ব্রেড, বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মূল্য বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও সমিতির সাবেক সভাপতি মো. মজিবুর রহমান ডায়মন্ড। তিনি বক্তব্যে বলেন দীর্ঘদিন ধরে বেকারি শিল্পের উৎপাদন ব্যয় ক্রমাগত বাড়লেও সে অনুযায়ী উৎপাদিত পণ্যের মূল্য সমন্বয় করা হয়নি। গ্যাস ও বিদ্যুতের বাড়তি ব্যয়ের পাশাপাশি ময়দা, চিনি, তেল, ডিম, প্যাকেটজাতকরণ সামগ্রী ও অন্যান্য কাঁচামালের মূল্য বৃদ্ধি পেয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবহন ও শ্রমিক ব্যয়ের ঊর্ধ্বগতি। ফলে বিদ্যমান মূল্যে ব্রেড, বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করে বাজারজাত করা ব্যবসায়ীদের জন্য কঠিন হয়ে পড়েছে।
তিনি আর-ও বলেন, উৎপাদন ব্যয় ও বাজারমূল্যের মধ্যে ভারসাম্য না থাকলে বেকারি শিল্পের উদ্যোক্তাদের টিকে থাকা কঠিন হবে। তাই বাস্তব উৎপাদন ব্যয় পর্যালোচনা করে বেকারি পণ্যের মূল্য পুনর্নির্ধারণ করা এখন সময়ের দাবি।
মো. মজিবুর রহমান ডায়মন্ডের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠিত সভায় নোয়াখালী মালিক সমিতির নেতা মো. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া চাঁদপুর জেলা মালিক সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে চাঁদপুরের নেতৃবৃন্দ, ফেনী জেলার মালিক সমিতির নেতৃবৃন্দ এবং কুমিল্লা জেলা মালিক সমিতির অধীন বুড়িচং-ব্রাহ্মণপাড়া, দেবিদ্বার, মুরাদনগর, লাকসাম, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, চান্দিনা, বরুড়া ও দাউদকান্দি উপজেলা মালিক সমিতির নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় আরও বক্তব্য রাখেন বেকারি মালিক সমিতির সাবেক সভাপতি তারেক কামাল ইমতিয়াজ, খন্দকার বেকারির মালিক ফিরোজ খন্দকার, প্রাইম বেকারির মালিক আতাউল ইসলাম, সততা বেকারির মালিক মাহফুজুর রহমান, সিয়াম ফুডের মালিক বশির আহমেদ ও বিজে ফুডের মালিক বেলাল উদ্দিন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এম ফারুক হোসাইন, সুমন মিয়া, সাইফুল ইসলাম সিএ, আমজাদ হোসেন মেম্বার, বাবুল মিয়া, দুলাল মিয়া, আবুল কালাম, আতিকুর রহমান, মোমিন উল্লাহ, স্বপন চৌধুরী ও মাহাবুবুল হকসহ কুমিল্লা জেলার বিভিন্ন পর্যায়ের মালিক সমিতির নেতৃবৃন্দ।
সভায় বেকারি শিল্পের সার্বিক পরিস্থিতি, উৎপাদন ব্যয়, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং ব্রেড-বিস্কুটসহ বিভিন্ন বেকারি পণ্যের মূল্য পুনর্নির্ধারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন মালিক সমিতির নেতৃবৃন্দ।ক্যাপশন ঃ ২৬ আগষ্ট কুমিল্লা জেলা ব্রেড, বিস্কুট প্রস্তুতকারক মালিক সমিতির এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোঃ মজিবুর রহমান ডায়মন্ড। সংবাদ প্রকাশঃ ২৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=