কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি-================
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশিপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (প্রায় ৬৫) মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাজাহান শেখ জানান, রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন ওই বৃদ্ধ। স্থানীয়দের মাধ্যমে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে পড়ে ওই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সংবাদ প্রকাশঃ ২৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন