বুড়িচংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফে বর্ণাঢ্য জশনে জুলুস

সিটিভি নিউজ।। সৌরভ মাহমুদ হারুন সংবাদদাতা জানান =================
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও ভক্ত-মুরিদের অংশগ্রহণে আয়োজিত এ জুলুসে উৎসবমুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বুধবার (২৬ আগস্ট) সকালে কুতুব নগর (ঘোড়ামাড়া) রেজভীয়া হোসাইনীয়া খানকা শরীফ মাঠ থেকে জশনে জুলুসটি বের হয়। কয়েক শত পিকআপ, প্রাইভেটকার, অটোরিকশা ও সিএনজিচালিত অটোরিকশার বহর নিয়ে জুলুসটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় হয়ে মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফে গিয়ে শেষ হয়।
জুলুসে অংশ নেওয়া ভক্ত-মুরিদ ও মুসল্লিরা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেন। এ সময় নাতে রাসুল (সা.), দরুদ ও বিভিন্ন ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে জুলুসের পুরো পরিবেশ।
জুলুস শেষে মাশরা রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন রেজভীয়া হোসাইনীয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা গাজী আবুল হোসাইন রেজভী সুন্নী আল-ক্বাদরী (মাদ্দাজিল্লাহুল আলী) হুজুর কেবলা ও ক্বাবা। প্রধান অতিথি ছিলেন দরবার শরীফের খলিফা গাজী ফারুক হোসাইন রেজভী সুন্নী আল-ক্বাদরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন রেজভী, রেজভীয়া হোসাইনীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মুফতি শহিদুল্লাহ রেজভী, আব্দুল জলিল রেজভী, মিজানুর রহমান রেজভী, মাওলানা খায়রুল ইসলাম রেজভী, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম রেজভী, শাহাজান রেজভীসহ দরবারের ভক্ত-মুরিদ ও স্থানীয় মুসল্লিরা।
আলোচনা সভায় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য তুলে ধরেন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সমাজে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও বিশ্বমানবতার শান্তি ও কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত হাজারো মুসল্লির মাঝে তবারক বিতরণ করা হয়। সংবাদ প্রকাশঃ ২৬-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন