আধাইপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে উপপরিচালক ও উপসচিব টি.এম.এ. মমিন

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান ===============
নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও উপসচিব টি.এম.এ. মমিন।

মঙ্গলবার (২৫ আগস্ট) তিনি আধাইপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম, সেবার মান ও বিভিন্ন দাপ্তরিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনি, আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম পল্টন, ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক টি.এম.এ. মমিন ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি সাধারণ জনগণ যাতে ইউনিয়ন পরিষদ থেকে কাঙ্ক্ষিত সেবা সহজে পেতে পারেন, সে বিষয়ে গুরুত্বারোপ করেন। তিনি ইউনিয়ন পরিষদ চত্বরে একটি বৃক্ষ রোপন করেন। সংবাদ প্রকাশঃ ২৬-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন