কুমিল্লায় ইবনে তাইমিয়ার নবম শ্রেণির ছাত্র সাকিবুল হাসান সরকার নিখোঁজ

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:===========
বাড়ি থেকে কুমিল্লা আসার পথে নিখোঁজ হয়েছেন নগরীর ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র সাকিবুল হাসান সরকার।
জানা গেছে, গত রবিবার (২৩ আগস্ট) বিকেল তিনটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুর বাজার সংলগ্ন ব্রাহ্মণপাড়া উপজেলার বাগরা সিএনজি স্টেশন থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন তিনি। এরপর থেকেই পরিবারের সাথে তার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজ সাকিবুল হাসান সরকার কসবা উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. নুরুন্নবী সরকার ও রোজিনা আক্তার দম্পতির ছেলে। তিনি ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
সন্তানকে কোথাও খুঁজে না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবারটি।
এ ঘটনায় সাকিবের মা রোজিনা আক্তার বাদী হয়ে কসবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
রোজিনা আক্তার জানান, আমি বাগরা বাজারের কুমিল্লা সিএনজি স্ট্যান্ডে গিয়ে ছেলেকে সিএনজিতে উঠিয়ে দিয়ে এসেছি। তারপর থেকে আমার ছেলে নিখোঁজ। বিগত সময়ে সে নিজে থেকেই যাতায়াত করত। নিখোঁজ সাকিবের চাচা সুমন সরকার জানান, সাকিব কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ সিএনজি স্ট্যান্ডে নেমে অটো দিয়ে কুমিল্লা কান্দিপাড় এলাকার দিকে যেতে দেখেছিলেন বলে জানতে পেরেছি। সাকিবের একজন সহপাঠী তাকে দেখেছিলেন। সাকিব স্কুলের হোস্টেলে থাকতেন বলেও জানান তিনি।
যোগাযোগের অনুরোধ:
নিখোঁজ সাকিবের সন্ধান পেলে বা কোনো ধরনের তথ্য জানা থাকলে অনুগ্রহ করে তার পরিবারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে: ০১৭৯৩-৯৪৪৩৯৪ (চাচা সুমন সরকার)। সংবাদ প্রকাশঃ ২৬-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=