কুমিল্লা বাসীর স্মৃতি ভালবাসা নিয়ে বদলি হলাম রাজধানী ঢাকায়

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন কুমিল্লা প্রতিনিধি ঃ =================
“বিদায়বেলায় কিছুকথাঃ কুমিল্লা জেলা পুলিশে দীর্ঘ ০২ বছর ০৩মাস ১৭ দিন চাকুরি জীবনের দুঃখ সুখের অনেক স্মৃতি মানস সরোবরে থেকে যাবে আজীবন। চাকুরী জীবনের এই স্বল্প সময়ে যেসব সিনিয়র স্যারদের সান্নিধ্য,সহযোগিতা,ভালোবাসা ও সুপরামর্শ পেয়েছি তা বলে শেষ করার মতো নয়। সত্যিকার অর্থেই এমন সিনিয়র স্যারদের সাথে চাকুরী করাটাও বেশ সুযোগ ও সৌভাগ্যের বিষয়। বিশেষকরে কুমিল্লা জেলা পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান (পি পি এম) এমন ডাইনামিক সুপার কপ (পুলিশ সুপার) স্যার এবং টি আই এডমিন জনাব গোলাম সারোয়ার,সাবেক এডমিন জনাব কামাল পাশা,সাবেক এডমিন জিয়াউল চৌধুরী টিপু স্যারদের বিচক্ষণতা,দূরদর্শিতা,মানবিকতা এবং স্মার্ট পুলিশিং আমাকে অনেক অনেক কিছুই শিখিয়েছে,বুঝিয়েছে ও সমৃদ্ধ করেছে বেশ।
অনেক অনেক অভিজ্ঞতা ও বাস্তবজ্ঞান অর্জন করেছি। যা চাকুরি ও প্রাত্যহিক জীবনে কাজে লাগবে জীবনভর।
অনেকের সাথে আমার হৃদ্যতা, সখ্যতা এবং ভালোবাসার-ভালোলাগার সম্পর্ক হয়েছে, যা কোনদিনও মুছে যাবেনা! এসব সম্পর্কের কথা লিখেও শেষ করা যাবেনা। স্বল্প সময়ের এই ভালোবাসা আমি ভুলবো না কোনোদিনও😍 আপনারা থেকে যাবেন আমার হৃদয়ের মানসপটে। বিশেষভাবে বললে আমার বন্ধু জামিল আহমেদ আমিন ভূইয়া,ব্যাচমেট রাজিব মজুমদারসহ নাম মেনশন করে শেষ করতে পারব না!!
ভাল থাকবেন সবাই মিলে।
আপনাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা! আপনাদের ভালবাসার ঋণ আমি সাথে করে নিয়ে যাচ্ছি।
আমার সহকর্মীদের,তথা ব্যাচমেট,সিনিয়র স্যার,জুনিয়রদের কাছ থেকে যে আন্তরিকতা,স্নেহ,শ্রদ্ধা ও ভালবাসা পেয়েছি, তা কৃতজ্ঞ
চিত্তে মনে থাকবে।
*খুব খুব মিস করব আমার প্রিয় ইউনিট কুমিল্লা জেলা পুলিশের সবাইকে পাশাপাশি জেলার আপামর মানুষগুলোনকে।
আপনাদের প্রতিটি ঘর ও পথযাত্রা নিরাপদ,শৃঙ্খল,ভালবাসায় ভরপুর এবং আনন্দময় হোক সবসময়!!
পরিশেষে সকলের নিকট প্রত্যাশা রাখি
থাকি যেনো আপনার প্রার্থনাতে আর একটি কথা “ভুল যদি হয় মোর পর্বতসম,ক্ষমা যেনো হয় আপনাদের আকাশসম”।
বিদায় বেলার টুকরো স্মৃতি!! সংবাদ প্রকাশঃ ২৫-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন