সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৮তম ব্যাচের নবীনবরণ ও ১০ম ব্যাচের বিদায় অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ১৮তম ব্যাচের নবীনবরণ ও ১০ম ব্যাচের বিদায় অনুষ্ঠান গত ২৩ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের Faculty of Engineering এর ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসান এবং সভাপতিত্ব করেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ইকবাল আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
শুরুতে নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন ১৮তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জাহান তানহা। তিনি নবীন শিক্ষার্থীদের পক্ষ থকে বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের প্রত্যাশা ও অনুভূতি তুলে ধরেন।
পরবর্তীতে ১০ম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মোহাম্মদ বাকির ভূঁইয়া। তিনি তার বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি, বন্ধুত্ব ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং নবীনদের উদ্দেশ্যে শুভকামনা জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও ১৭তম ব্যাচের কো-অর্ডিনেটর মোহাম্মদ আফতাব উদ্দিন আলিফ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন I am the Camptain of my life and I am the master of my soul এবং শিক্ষার্থীদের কে এই কথা ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা কামনা করে।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও উক্ত ব্যাচের কো-অর্ডিনেটর মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং উক্ত ব্যাচের সাথে তার কিছু স্মৃতিচারণ করেন।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ড. মাহমুদুল হাসান তার বক্তব্যে শিক্ষার্থীদের কোডিং, গিটহাব সহ বিভিন্ন জিনিসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সকল শিক্ষার্থীকে কোডিং এর দিকে মনোনিবেশ করতে বলেন। এক পর্যায়ে তিনি সিসিএন এর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরা সবসময় মনে রাখবে C=Creative, C=Culture, N=Networking তাহলে জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবে।
উক্ত অনুষ্ঠানের সভাপতি এবং সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ইকবাল আহমেদ নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বিশেষ করে তিনি বিশ্ববিদ্যালয় জীবনে জ্ঞানার্জন, দক্ষতা উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নবীনদের স্বপ্ন ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করেন।
পরবর্তীতে ১৮তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পাশাপাশি ১০ম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিদায়ী স্মারক তুলে দেওয়া হয়। নবীনদের জন্য উষ্ণ স্বাগত এবং বিদায়ীদের জন্য ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে শেষ হয়। সংবাদ প্রকাশঃ ২৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=