কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা রতনপুর বাজার মাদকবিরোধী রেলি আলোচনা সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার ঃ =============
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বারপাড়া ইউনিয়নের রতনপুর বাজার সিনিয়র আলিয়া মাদ্রাসায় সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হাসান এর সভাপতিত্বে মাদক বিরোধী রেলি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন তিনি বলেন মাদক নির্মূলে আমাদের সমাজের যুব সমাজকে এগিয়ে আসতে হবে অভিভাবকদের সন্তানদের যারা পড়ালেখা করে তাদের মাদকের কুফল সম্পর্কে অবিহিত করতে হবে। আসুন সমাজের সকল শ্রেণী পেশার মানুষরা মাদককে না বলি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম খোকন তিনি বলেন যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচাতে হলে পরিবার সমাজ প্রশাসনকে যৌথভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হব ,স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর দিকনির্দেশনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কথা ব্যক্ত করেন তিনি। সদর দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মোঃ মিজানুর রহমান, শিক্ষক মাহবুবুর রহমান, বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, বিশিষ্ট সমাজসেবক ও বারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে স্থানীয় লোকজন মাদ্রাসার ছাত্ররা এলাকাবাসী পুলিশ প্রশাসন সহ রেলিটি বাজারে ও কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে সমাপ্ত ঘোষণা করা হয়। সংবাদ প্রকাশঃ ২৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন