বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াত দুই শিক্ষার্থীর স্মরণসভা ও মিলাদ মাহফিল

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিবেদক: সংবাদদাতা জানান ==============
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী আফরা ইবনাত আদিবা এবং প্রাক-প্রাথমিক শ্রেণির ছাত্র আব্দুল্লাহ আল মাহী’র অকাল প্রয়াণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ আগস্ট সোমবার বেলা ১১টায় বিদ্যালয়ে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ওই স্মরণসভায় বক্তব্য রাখেন আদিবার সহপাঠী খাদিজাতুল মায়েদা।
আরও বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সফিকুর রহমান, ফোরকান উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ফেরদৌস ওয়াহিদ, প্রয়াত আদিবার পিতা আল আমিন ভূইয়া, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোলেমান সরকার, গোলাম আজম, পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান এবং বিদ্যালয়ের দাতা সদস্য ও সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এমদাদুল হক সোহাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউল হোসেন। প্রয়াত শিক্ষার্থীদের নিয়ে বক্তাদের বিভিন্ন স্মৃতিচারণে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়, যেখানে অনেকের চোখেই পানি চলে আসে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম, মো. মুজিবুর রহমান ভূইয়া, সাবেক মেম্বার রফিকুল ইসলাম ভূইয়া এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট ও ব্যবসায়ী মো. হুমায়ুন কবির। দোয়া পরিচালনা করেন পানিয়ারুপ পশ্চিম পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শাওয়াল আহম্মেদ।
মিলাদ শেষে অনুষ্ঠিত দোয়ায় প্রয়াত দুই শিক্ষার্থীর আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গ্রামের সকল বয়সের মানুষের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা এবং কবরবাসীদের নাজাতের জন্য বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য গত ১৭ আগষ্ট তীব্র জ্বর ও মস্তিষ্কে ভাইরাস সংক্রমণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আদিবার। তাছাড়া, গত বছর পানিতে ডুবে মৃত্যুবরণ করেন মাহি। সংবাদ প্রকাশঃ ২৪-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=