সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে Grameen Jewellers-এর ব্যতিক্রমী নৌবিহার

সিটিভি নিউজ।। আবুল কালাম আজাদ, মুরাদনগর( কুমিল্লা) প্রতিনিধিঃ ===========ইট-পাথরের কোলাহল থেকে একদিনের মুক্তি। গান, কবিতা, গল্প আর পরিচিতির মেলবন্ধনে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করতে যাচ্ছে কুমিল্লার মুরাদনগরের ঐতিহ্যবাহী কোম্পানীগঞ্জ বাজারে প্রতিষ্ঠান “Grameen Jewellers Online Management”।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, মালিক চন্দন বনিক জানান, প্রতি বছরই কোম্পানির পক্ষ থেকে আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। তবে এবার আয়োজনে এসেছে নতুনত্ব। গতানুগতিক পিকনিকের বদলে এবার আয়োজন করা হচ্ছে নৌপথে দিনব্যাপী ভ্রমণ ও পরিচিতি সভা।

শনিবার, ২২ আগস্ট ২০২৬, সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই নৌবিহার। ভ্রমণ শুরু হবে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মকিমপুর গ্রামের নৌ-ঘাট থেকে। সেখান থেকে নৌকায় নবীনগর লঞ্চ টার্মিনাল, রসুলপুর পার্ক, গোপন ঘাট ও কাউতলী হয়ে আখাউড়া উপজেলার ঐতিহাসিক খড়মপুর কেল্লা শাহের দরবার পর্যন্ত। দরবার পরিদর্শন শেষে একই নৌপথে আবার ফেরা হয় কুমিল্লার কোম্পানীগঞ্জ বাজারে।

আয়োজকরা যুগল দেব, টিটু সরকার জানান, ভ্রমণে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাস্তা, চা-কফি, দুপুরের খাবার ও বিকালের নাস্তার সম্পূর্ণ দায়িত্ব নেবে “Grameen Jewellers”। শুধু বিনোদন নয়, দিনব্যাপী ছিল লাইভ সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি সবার জন্য উন্মুক্ত থাকবে “পরিচিতি সভা”। সেখানে হিন্দু-মুসলিম বন্ধুরা নিজেদের জীবন, কর্ম ও ব্যবসা সম্প্রসারণের অভিজ্ঞতা শেয়ার করেন।

বৃহত্তর কোম্পানীগঞ্জ বাজারে বনিক সমিতির সভাপতি, জুয়েলারী সভাপতি গ্রামীণ জুয়েলার্সের এমডি চন্দন বনিক আরও বলেন, আমরা ইট-পাথরের শহরে বসবাস করি। বছরে একটা দিন সবাই মিলে নদীর বুকে দেহে পানি ও বাতাস নেই , প্রকৃতির মাঝে সময় কাটানো দরকার। এবারের আয়োজনের মূল উদ্দেশ্য শুধু আনন্দ নয়, হিন্দু-মুসলিম বন্ধুদের মধ্যে পরিচয় ও সম্প্রীতি আরও দৃঢ় করা হয়েছে। এই নৌবিহার শুধু একটি ভ্রমণই নয়, বরং মানুষে মানুষে ভ্রাতৃত্বের সেতুবন্ধন হয়ে উঠে।
নৌবিহার ভ্রমণের উপস্থিত ছিলেন, চেয়ারম্যান জয়া বনিক চেয়ারম্যান গ্রামীন জুয়েলার্স,প্রফেসর তাজুল ইসলাম, আনোয়ার হোসেন, সৌদি প্রবাসী ইয়াসিন, ইদন মিয়া,কাওসার মিয়া আয়ুব মিডিয়া,সাংবাদিক মিজান, ব্লগার স্বদেশ, দৈনিক মানবজমিন পত্রিকা সাংবাদিক আবুল কালাম আজাদ ভূঁইয়া, নাগরিক টেলিভিশন সাংবাদিক শামীম আহমেদ ও দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকা সাংবাদিক রুহুল আমিনসহ দুই শতাধিক শুভাকাঙ্ক্ষী অংশ গ্রহণ করেন।## সংবাদ প্রকাশঃ ২৩-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন