মনোহরগঞ্জে ৫ মাদক সেবী আটক

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ=============
কুমিল্লার মনোহরগঞ্জে বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ৫ মাদক সেবীকে আটক করেছে পুলিশ। ২২ আগষ্ট শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের রবিবার সকালে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন মৈশাতুয়া ইউনিয়নের মেরুয়া দক্ষিণপাড়া বেপারি বাড়ির আব্দুর রহমানের ছেলে সৈকত হোসেন হৃদয় (২১), একই ইউনিয়নের মেরুয়া মজুমদার বাড়ির খোরশেদ আলমের ছেলে সবুজ হোসেন মজুমদার (২৮), বাইশগাঁও ইউনিয়নের ডাবুরিয়া মধ্যম পাটোয়ারি বাড়ির ফিরোজ আলমের ছেলে মারুফ হোসেন (২০), হাসনাবাদ ইউনিয়নের জিনারাগ উশা হাজি বাড়ির খোকনের ছেলে আজাদ হোসেন (২০), বাইশগাঁও ইউনিয়নের দুর্গাপুর আলী মিয়া পন্ডিত বাড়ির লিটন মিয়ার ছেলে মাহমুদুল হাসান (১৯)।
মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদের সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন নিজ নিজ এলাকায় মাদক সেবন করা অবস্থায় তাদের আটক করেছে পুলিশ। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে রবিবার সকালে কুমিল্লার আদালতে তাদের সোপর্দ করার কথা জানান তিনি। সংবাদ প্রকাশঃ ২৩-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন