চৌদ্দগ্রামে ৯২ লাখ টাকার ভারতীয় শাড়ি-থ্রি-পিস ও ৯০ কেজি গাঁজা জব্দ

সিটিভি নিউজ।। মনোয়ার হোসেন, সংবাদদাতা জানান ==কুমিল্লা:===
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও অন্যান্য পণ্যসহ যানবাহন এবং ৯০ কেজি গাঁজা জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ২৩ আগস্ট ভোর আনুমানিক ৪টা ১০ মিনিট ও ৪টা ৩০ মিনিটে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার বিওপি এবং আদর্শ সদর উপজেলার কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্তের প্রায় ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা বাজার এবং ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পালপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় যানবাহনসহ অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, থ্রি-পিস, রেডবুল ও মুভ মলম জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মোট মূল্য ৯২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।

অপরদিকে, ২২ আগস্ট ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা বিওপির টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় পণ্য বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে এবং জব্দকৃত গাঁজা বিধি অনুযায়ী ধ্বংস করা হবে। সংবাদ প্রকাশঃ ২৩-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন