কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। আগামী ১১ ও ১২ রবিউল আউয়াল শরীফ মোতাবেক ২৫ আগষ্ট ২০২৬ খ্রিঃ মঙ্গলবার ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে অনুষ্ঠিতব্য জশনে জুলুছ ও মাহফিলকে সফল ও সার্থক করার লক্ষে আজ ২৩ আগষ্ট ২০২৬ খ্রিঃ বেলা ১১.০০ ঘটিকায় কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে কুমিল্লায় কর্মরত সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া ও ফটো জার্নালিষ্টদের সাথে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম উদযাপন কমিটির প্রেস কনফারেন্স অনুষ্ঠিত্ব হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ মাঈনুল হাসান লিহিন। সভা পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা কবি নজরুল কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মাছুম বিল্লাহ মিয়াজী। সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কমিটির নির্বাহী সদস্য ও কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আনসারী। না’ত শরীফ পেশ করেন সদস্য আলহাজ্ব মাওলানা ডা. আবদুল কাদের খাঁন মাধবপুরী। স্বাগত বক্তব্য রাখেন সভাপতি আলহাজ্ব লায়ন মোহাম্মদ মাঈনুল হাসান লিহিন। বক্তব্য রাখেন অর্থ সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ আলমগীর খাঁন আল-মাইজভান্ডারী, জুলুছ সম্পাদক খাদেম মোহাম্মদ ফিরোজ আল-মাইজভান্ডারী প্রমুখ নেতৃবৃন্দ। দাপ্তরিক কর্ম সম্পাদন করেন দপ্তর সম্পাদক আলহাজ্ব শাহ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখ্শী। কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম উদযাপন কমিটির সার্বিক কর্মকান্ডে সন্তোস প্রকাশ করে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদ এর সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব এর কুমিল্লা জেলা প্রতিনিধী সাংবাদিক সাদিক হোসেন মামুন, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের কুমিল্লা’র সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক আজকের কুমিল্লার প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোঃ শহিদ উল্লাহ, দপ্তর সম্পাদক ও সি.টি.ভি অনলাইন নিউজ এর সম্পাদক ওমর ফারুকী তাপস, সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সময় নিউজ টিভি’র কুমিল্লা প্রতিনিধি বাহার উদ্দিন রায়হান, বৈশাখী টিভি’র কুমিল্লা প্রতিনিধি বিএম মহিউদ্দিন মন্টি প্রমুখ সাংবাদিকবৃন্দ। উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদ এর অর্থ সম্পাদক মোহাম্মদ শাহ আলম শফি, দৈনিক রূপসী বাংলা’র প্রতিনিধি অশোক কুমার বড়ুয়া, ডিএবি কুমিল্লা আবু সুফিয়ান, এক্সপ্রেস বাংলার প্রতিনিধি সাইদুর রহমান সোহাগ, মুক্ত খবর এর প্রতিনিধি আবু বকর সিদ্দিক, দৈনিক বাংলাদেশ সমাচার এর প্রতিনিধি আলমগীর হোসেন বাচ্চু, ঢাকা মেইল এর প্রতিনিধি সাকলাইন যোবায়ের, নির্বাহী সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম শাহিন, সাংবাদিক মোহাম্মদ সবুজ মিয়া, মোহাম্মদ ইয়াছিন মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসাইন, মোহাম্মদ আলাউদ্দিন, কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম উদযাপন কমিটির প্রচার সম্পাদক হাজী মোহাম্মদ মানিক মিয়া খন্দকার আল-মাইজভান্ডারী, সহ-সাংগঠনিক সম্পাদক রোটাঃ মোহাম্মদ আবুল বাসার, মোহাম্মদ হুমায়ূন কবির বখ্শী, প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম আকবরী, সাজসজ্জা বিষয়ক সম্পাদক মোহাম্মদ তাবারুক হোসাইন মিয়াজী, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ এনামুল কবির মাইজভান্ডারী, নির্বাহী সদস্য মাহবুব আলম সেলিম, সদস্য মোহাম্মদ আবুল হাসান বখ্শী, গোলাম মোহাম্মদ টিপু বখ্শী প্রমুখ সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়া ও ফটো জার্নালিষ্টবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, ১৯৭৪ খ্রিঃ থেকে ধারাবাহিকভাবে কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম উদযাপন কমিটির এই জশ্নে জুলুছ ও মাহফিল চলে আসছে। গঠণতন্ত্র অনুযায়ী এই কমিটির সভাপতি পদাধিকার বলে সিটি কর্পোরেশন এর মেয়র/প্রশাসক জনাব মোহাম্মদ ইউসুফ মোল্লা টিপু মহোদয়। নেতৃবৃন্দ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া ছাল্লাম উদযাপন ঘোষনা করেছেন এবং ১২ই রবিউল আউয়াল শরীফ সরকারী ছুটি ঘোষনা করেছেন। ঐতিহ্যবাহী এই জশ্নে জুলুছ ও মাহফিলে কুমিল্লার বিভিন্ন দরবার শরীফ, খানকাহ শরীফ, বিভিন্ন সুন্নী সংগঠন ও কুমিল্লার আপামর জনসাধারণ অংশ গ্রহন করে থাকেন। প্রতি বছরই উক্ত জশনে জুলুছ ও মাহফিলে সহযোগীতা রাখার জন্য নেতৃবৃন্দ কুমিল্লার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকবৃন্দের প্রতি অভিনন্দন জানান। এবারেও আগামী ২৫ আগষ্ট ২০২৬ খ্রিঃ মঙ্গলবার ঐতিহাসিক কুমিল্লা টাউন হল ময়দানে অনুষ্ঠিতব্য জশনে জুলুছ ও মাহফিলে সার্বিক সহযোগীতা রাখার জন্য নেতৃবৃন্দ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকবৃন্দের প্রতি উদাত্ব আহবান জানান। উপস্থিত সাংবাদিকবৃন্দ আল্লাহ পাকের পেয়ারা হাবিব ছরকারে দো’আলম ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম এর বেলাদত শরীফের এই দিনে জশনে জুলুছ ও মাহফিলে উপস্থিতিসহ সার্বিক সহযোগীতার আশ^াস দেন। নেতৃবৃন্দ আগামী ১১ ও ১২ রবিউল আউয়াল শরীফ মোতাবেক ২৫ আগষ্ট ২০২৬ খ্রিঃ মঙ্গলবার ঐতিহাসিক কুমিল্লা টাউনহল ময়দানে অনুষ্ঠিতব্য জশনে জুলুছ ও মাহফিলে দল-মত নির্বিশেষে সকলকে ব্যানার-মিছিল সহকারে উপস্থিত হওয়ার জন্য উদাত্ত্ব আহবান জানান। পরে নেতৃবৃন্দ কুমিল্লা প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদ এর নব-নির্বাচিত পরিষদকে ফুলেল অভিনন্দন জানান। মিলাদ-কিয়াম শরীফ, দোয়া-মুনাজাত ও তাবারুক বিতরনের মাধ্যমে প্রেস কনফারেন্স সমাপ্ত হয়। বার্তা প্রেরক-আলহাজ্ব শাহ মোহ্ম্মাদ ইউনুছ গাফ্ফারী বখ্শী। সংবাদ প্রকাশঃ ২৩-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=