বরুড়ার কাঁছিয়াপুকুরিয়ায় সেবাঘর ফাউন্ডেশনের মাদক বিরোধী র‍্যালী ও অভিভাবক সমাবেশ

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার: সংবাদদাতা জানান ==============একটি সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কুমিল্লার বরুড়া উপজেলার কাঁছিয়াপুকুরিয়া সেবাঘর ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য মাদক বিরোধী র‍্যালি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট (শুক্রবার) কাঁছিয়াপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। জুম্মার নামাজ শেষে এলাকার প্রধান সড়কে একটি মাদক বিরোধী র‍্যালি বের হয়। র‍্যালি শেষে দুপুরের খাবার ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মোঃ আবুল হাসনাতের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় সরকার।

সভায় গঠনমূলক বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য শাহনেওয়াজ ভূঁইয়া, দেলোয়ার হোসেন দুলাল, মাস্টার এমরান হোসেন, প্রাক্তন সভাপতি শাহেনশাহ হোসেন রাজিব এবং প্রাক্তন সভাপতি দেলোয়ার হোসেন দুলাল।

এছাড়াও বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি প্রফেসর কাইয়ুম তোফায়েল মাকসুদ, ইঞ্জিনিয়ার নাসিফুন নেওয়াজ শিহাব ভূঁইয়া, ব্যাংকার কেফায়েত উল্ল্যাহ জুয়েলসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে এলাকার কৃতি শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, সেবাঘর ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই এলাকায় শিক্ষার আলো ছড়াতে ও শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে কাজ করে যাচ্ছে। পাশাপাশি নারীদের আত্মসামাজিক উন্নয়নে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ এবং দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক ও মানসিক সহযোগিতা দিয়ে সামাজিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। এছাড়াও চিকিৎসা ও বাসস্থানের পাশাপাশি কর্মসংস্থানের জন্যও সংগঠনটি কাজ করছে। সংবাদ প্রকাশঃ ২২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন