কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। আবদুল আউয়াল সরকার, কুমিল্লা প্রতিনিধি:==============
কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট ২০২৬ খ্রিঃ) বিকেল ৪টায় কুমিল্লার পদোয়ার বাজার বিশ্বরোড সংলগ্ব ঐতিহ্যবাহী হোটেল নূরজাহানে সংগঠনের সভাপতি মোঃ বাবর হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদারের সঞ্চালনায় সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম,উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবদুল আউয়ার সরকার,সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন,দপ্তর সম্পাদক মোঃ শাহিন মিয়া, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মারুফ, ক্রীড়া সম্পাদক মোঃ শাহাদাত কামাল শাকিল, তথ্য গবেষণা ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুহাম্মদ শাফায়েত হোসেন মারুফ, নির্বাহী সদস্য মোঃ খন্দকার হুমায়ুন কবির, মোঃ রকিবুজ্জামান চৌধুরী, মোঃ আব্দুল জলিল মজুমদার, মোঃ জসীমউদ্দীন প্রমুখ।
সভাপতির বক্তব্যে মোঃ বাবর হোসেন বলেন, “সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটিকে আরও গতিশীল,শক্তিশালী ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে হবে।”
সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদার বলেন, “সংগঠনের অগ্রগতির জন্য সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নিয়মিত কার্যক্রম ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ অব্যাহত রাখতে হবে। ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে সোসাইটিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।” সংবাদ প্রকাশঃ ২২-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=