জাতীয় মহাসড়কের দায়িত্বে নিয়োজিত,হাইওয়ে পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত”

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ===========
২০ আগস্ট ২০২৬ পুলিশের মাসিক অপরাধ (জুলাই/২০২৬) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি জনাব ফারুক আহমেদ মহোদয়ের সভাপতিত্বে সকাল ১১ টায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্-পূর্ব) অতিরিক্ত দায়িত্ব অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) মুনতাসিরুল ইসলাম, পিপিএম এর সঞ্চালনায় জুন-জুলাই/২০২৬ এবং জুলাই/২০২৫-এর খাতওয়ারী ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় মহাসড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণসহ সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় হাইওয়ে পুলিশের সকল সদস্যকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। মহাসড়কে ডাকাতি, ছিনতাইসহ অপরাধ প্রতিরোধ, যানজট নিরসন, যানবাহনের নির্বিঘ্ন চলাচল ও সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।
সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ সকল থানা/ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=