পালংখালীতে মাছের ঝুড়িতে ১ লাখ ৩০ হাজার ইয়াবা

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ============কক্সবাজারের উখিয়ায় মাছের ঝুড়িতে করে পাচারের সময় মালিকবিহীন ১ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে নিয়মিত টহলের সময় উলুবনিয়া বিএসপি পোস্টের কাছ দিয়ে মিয়ানমার থেকে তিনজন ব্যক্তি জেলের ছদ্মবেশে হাতে দুটি মাছের ঝুড়ি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা মাছের ঝুড়ি ফেলে গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া মাছের ঝুড়ি তল্লাশি করে খাকি ও নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা ১৩ কাট ইয়াবা উদ্ধার করেন। এতে আনুমানিক ১ লাখ ৩০ হাজার ইয়াবা ছিল। ঘটনাস্থলে বিস্তারিত তল্লাশি চালিয়েও আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী বিভিন্ন অভিযানে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। সংবাদ প্রকাশঃ ২১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন