সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ============কক্সবাজারের টেকনাফে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৫৩ বস্তা সারসহ একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ওবিএম পোস্টসংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
বিজিবি জানায়, সাবরাং বিওপিতে স্থাপিত রাডারের মাধ্যমে নাফ নদীতে একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি শনাক্ত করা হয়। পরে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় বিজিবির একটি আভিযানিক দল তাৎক্ষণিকভাবে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমারে পাচারের জন্য প্রস্তুত রাখা মালিকবিহীন একটি ইঞ্জিনচালিত সাম্পান নৌকা তল্লাশি করে ৫৩ বস্তা সার জব্দ করা হয়।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধে প্রচলিত টহলের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও রাডার নজরদারি ব্যবহার করে নাফ নদীতে সন্দেহজনক নৌযান ও চোরাচালান কার্যক্রম শনাক্ত করা হচ্ছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জব্দকৃত সার ও নৌকার বিষয়ে বিধি অনুযায়ী পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ প্রকাশঃ ২১-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com