এনসিপির সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠক: উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ ও নাভিদ নওরোজ শাহ্

সিটিভি নিউজ।। ২০ আগস্ট বৃহস্পতিবার ================ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপ-কমিটির একটি প্রতিনিধি দল আজ সকালে ঢাকায় চীনা দূতাবাসে গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে একটি অর্থবহ ও ফলপ্রসূ বৈঠকে মিলিত হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন কমিটির প্রধান ও এনসিপির মুখপাত্র জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য জনাব নাভিদ নওরোজ শাহ্, জনাব আলাউদ্দিন মোহাম্মদ, জনাব মাহবুব আলম মাহির এবং অ্যাডভোকেট মনজিলা ঝুমা।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোলামেলা ও গঠনমূলক মতবিনিময় করেন। চীনের ব্যবসায়ীরা বৈদ্যুতিক গাড়ি ও যন্ত্রাংশ খাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। দেশের অবকাঠামোগত উন্নয়নে অংশীদার হতে চায় চীন। বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল ও অন্যান্য নতুন কিছু পণ্য রপ্তানিও শীঘ্রই শুরু হবার পথে যা নিয়ে আলোচনা হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক নিয়ে আলাপ হয় এবং চীনের রাষ্ট্রদূত বিরোধী দলের পর্যালোচনা সম্পর্কে জানতে চান।

বাংলাদেশ ও চীনের মধ্যে অব্যাহত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ও উন্নয়নকে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বৈঠক শেষ হয়। সংবাদ প্রকাশঃ ২০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন