ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেসার প্রশিক্ষণ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝিনাইদহ সার্কেলের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে সড়ক নিরাপত্তা,ট্রাফিক আইন মেনে চলা,দায়িত্বশীলভাবে গাড়ি চালানো এবং দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতনতার ওপর আলোচনা করা হয়। পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে সড়কে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন মো.কামরুজ্জামান,বিআরটিএ ঝিনাইদহ সার্কেলের সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণ চন্দ্র পাল,ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান,মোটরযান পরিদর্শক সজীব সরকার ও সোহাগ হোসাইনসহ বিভিন্ন পরিবহনের পেশাজীবী বাস ও ট্রাক চালকরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বক্তারা বলেন,সড়ক দুর্ঘটনা কমাতে চালকদের দক্ষতার পাশাপাশি ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। নিয়মিত এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে চালকদের দায়িত্বশীলতা ও পেশাগত মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তারা। পরে ট্রাক ও বাস চালকদের নিয়ে রোড শো করে বিআরটিএ। সংবাদ প্রকাশঃ ২০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন