উখিয়ায় ৬ লাখ ৭২ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল ৭-৮ চোরাকারবারি

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==============কক্সবাজারের উখিয়ায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবার চালান ফেলে ৭-৮ জন চোরাকারবারি পালিয়ে যায়।

বুধবার (১৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর বালুখালী ও পালংখালী বিওপির যৌথ টহল দল আঞ্জুমানপাড়া ফাইসাখালী এলাকায় এ অভিযান চালায়।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৯টা ১০ মিনিটের দিকে ওই এলাকায় অবস্থান নেয় যৌথ টহল দল। পরে থার্মাল ইমেজিংয়ের মাধ্যমে রাত সাড়ে ৯টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে ৭-৮ জন সন্দেহভাজন ব্যক্তিকে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা সঙ্গে থাকা পাঁচটি বস্তা ফেলে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে ৬ লাখ ৭২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়েও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

পালিয়ে যাওয়া চোরাকারবারিদের গ্রেপ্তারে ওই এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক জানান, উদ্ধার করা ইয়াবার চালানটির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সংবাদ প্রকাশঃ ২০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন