আইএসইউ টেক্সটাইল বিভাগে ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন রয়্যাল স্টিচ

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান==========ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল স্টিচ। বুধবার অ্যানফিল্ড জোনে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে ২-০ গোলে ফাইবার ওয়ারিয়র্সকে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি।

আইএসইউ টেক্সটাইল ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিভাগের ছয়টি দল—টেক্স টাইটানস, ফাইবার ওয়ারিয়র্স, ফেব্রিক নাইটস, রয়্যাল স্টিচ, এলিট স্পিনার্স ও ক্রোম ক্লাস্টার্স—অংশ নেয়।

নির্ধারিত সময়ে ফাইনালের ম্যাচের ফল অমীমাংসিত থাকায় টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। টাইব্রেকারে রয়্যাল স্টিচের খেলোয়াড়েরা দুটি গোল করে জয় নিশ্চিত করেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালকে ঘিরে মাঠে ছিল শিক্ষার্থী ও দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস।

ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন আইএসইউর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কাশেম। এসময় উপস্থিত ছিলেন, আইএসইউ’র ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর মোহাম্মদ আলী, রেজিস্ট্রার মো. ফাইজুল্লাহ কৌশিক এবং প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্টের জয়েন্ট ডিরেক্টর মোহাম্মদ আবু নাজিম, টুর্নামেন্ট ডিরেক্টর মো: হাসিবুল হাসান সহ টেক্সটাইল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় প্রফেসর আবুল কাশেম বলেন, “একজন দক্ষ প্রকৌশলী হয়ে ওঠার জন্য শ্রেণিকক্ষের জ্ঞানের পাশাপাশি মাঠের অভিজ্ঞতাও গুরুত্বপূর্ণ। খেলাধুলা নেতৃত্ব, দলগত সিদ্ধান্ত গ্রহণ, শৃঙ্খলা ও প্রতিকূল পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করে।”

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান। তাঁর মতে, সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা আরও বিকশিত হয়।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করা, দলীয় চেতনা ও নেতৃত্বের গুণাবলি তৈরি এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। টুর্নামেন্টকে ঘিরে টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দিনব্যাপী ছিল উৎসবমুখর পরিবেশ। সংবাদ প্রকাশঃ ২০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন