চাকমারকুল ক্যাম্পে বিশৃঙ্খলার দায়ে রোহিঙ্গার ১৫ দিনের কারাদণ্ড

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==============কক্সবাজারের টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি ও আদেশ অমান্যের অভিযোগে নবী হোসেন (৩৬) নামে এক রোহিঙ্গাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ক্যাম্প-২১-এর সিআইসি।

বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাম্পের বি/৩ ব্লকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

আটক নবী হোসেনের এফসিএন নম্বর ৮০২৩৭৭। তিনি বশির আহম্মদের ছেলে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তার অবস্থানের বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি। পরে দুপুর ১টা ১০ মিনিটের দিকে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ক্যাম্প-২১ সিআইসি কার্যালয়ে হাজির করা হয়।

সিআইসি মো. রনি আলম নুর (সিনিয়র সহকারী সচিব) দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় আদেশ অমান্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে তাকে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেন।

সাজা প্রদানের পর নবী হোসেনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চাকমারকুল এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ২০-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন