দেবীদ্বারে পুলিশের বিশেষ অভিযান: ৭ মাদক সেবীকে মোবাইল কোর্টে সাজা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ==============কুমিল্লার দেবীদ্বারে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে, মাদক সেবনের দায়ে ৭ মাদকসেবীকে আটক করে মোবাইল কোর্টে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে জেল-হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে পুলিশের ৫ টি দল অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে এদের মাদক সেবন অবস্থায় আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (ক) এর ৯(ক) উপধারা এবং একই আইনের ৩৬(৫) ধারায় মোবাইল কোর্টে ৫ দিন থেক এবং ক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
আটককৃত মাদক সেবনকারীরা হলেন, উপজেলার বেগমাবাদ গ্রামের মো. সুলতান আহমেদের ছেলে মো. বিল্লাল হোসেন(২২) তাকে ১৫ দিনের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়। একই এলাকার রমজান মিয়ার ছেলে মো. নাহিদ(১৮)কে এক মাসের কারাদণ্ড দেয়া হয়। বরকামতা গ্রামের আব্দুল করিমের ছেলে মো. শরীফ(২০)কে ৭ দিনের কারাদণ্ড, একই গ্রামের আব্দুল হকের ছেলে রমজান আলী(৩২)কে ৭ দিনের কারাদন্ড, মুরাদনগর উপজেলার নগরপাড় গ্রামের জহিরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম(১৮)কে ৫ দিনের কারাদণ্ড এবং উপজেলার গোপালনগর গ্রামের মৃত আলমগীরের ছেলে মো. দাবেদ(৩৬)কেনিয়মিত মামলায় কোর্ট হাজতে চালান করা হয়।
মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়ল উদ্দিন।
এ ব্যাপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, মাদক নির্মূলে আমাদের বিশেষ অভিযান অব্যাহত আছে। গত রাতে ৭ জনকে আটক করে ১ জনকে নিয়মিত মামলায় এবং বাকি ৬ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে আটক ৭ মাদক সেবনকারীর সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=