টেকনাফে ১ লাখ ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ==============
কক্সবাজারের টেকনাফে ১ লাখ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ সোলতান আহমদ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (১৭ আগস্ট) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নে অভিযান চালানো হয়।

র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) সূত্রে জানা যায়, ওইদিন বিকেল ৪টা ১০ মিনিটের দিকে শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে র‌্যাব সদস্যরা খবর পান, একটি সিএনজি অটোরিকশায় বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে এক ব্যক্তি হ্নীলার উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাবে।

এরপর বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নূর সাদিয়া স্টোরের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। বিকেল ৫টা ৫ মিনিটের দিকে উলুচামারী থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজিকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

র‌্যাবের দাবি, পরে বিধি অনুযায়ী সিএনজি অটোরিকশাটি তল্লাশি করে যাত্রী বসার সিটের পেছনে বিশেষভাবে রাখা একটি বস্তার ভেতর থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার সোলতান আহমদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব রংগীখালী (লামাপাড়া) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ১৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন