উখিয়ায় নিখোঁজ রোহিঙ্গা শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ======== কক্সবাজারের উখিয়ার পালংখালী বাজার এলাকা থেকে নিখোঁজ এক রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (১৭ আগস্ট) রাত ৮টা ১০ মিনিটের দিকে পালংখালী বাজার এলাকা থেকে ১১ বছর বয়সী ইয়াসেরকে উদ্ধার করে এপিবিএনের টহল দল। পরে তাকে চাকমারকুল এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়।

এপিবিএন সূত্রে জানা যায়, ইয়াসের টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সে উখিয়া থানাধীন ১৪ নম্বর হাকিমপাড়া ক্যাম্পে তার নানাবাড়িতে থেকে হাফেজি পড়াশোনা করত।

গত ১৬ আগস্ট সকাল ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে নানাবাড়ি থেকে বের হওয়ার পর সে আর সেখানে ফিরে যায়নি। পরে পরিবারের সদস্যরা তার সন্ধান করতে থাকেন।

১৭ আগস্ট রাতে পালংখালী বাজার এলাকায় টহলরত এপিবিএন সদস্যরা শিশুটিকে দেখতে পেয়ে উদ্ধার করেন। এরপর তাকে চাকমারকুল এপিবিএন ক্যাম্পে নেওয়া হয়।

পরে হেড মাঝি ও ব্লক মাঝির সহযোগিতায় শিশুটির বাবা-মায়ের সন্ধান পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা যায়, শিশুটি ১৪ নম্বর হাকিমপাড়া ক্যাম্প থেকে কাউকে কিছু না জানিয়ে তার বাবা-মায়ের কাছে চলে আসার উদ্দেশ্যে বের হয়েছিল। চাকমারকুল ক্যাম্প থেকে সে নিখোঁজ হয়নি।

পরে ১৭ আগস্ট রাত ৮টা ১০ মিনিটে মাঝিদের উপস্থিতিতে শিশুটিকে তার বাবা-মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় বিষয়টি এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতে (জিডি) লিপিবদ্ধ করা হয়েছে। সংবাদ প্রকাশঃ ১৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন