মনোহরগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট। স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি সংবাদদাতা জানান ———–
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ব্যবসায়ীর ঘরে রাতের অন্ধকারে হামলা,ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ পনের লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে।ঘটনাটি উপজেলার পাঁচরুহী গ্রামের মৃত জয়নাল এর ছেলে ব্যবসায়ী আবদুল্লাহ এর বাড়িতে ঘটে।

বুধবার (১৯আগস্ট) সকালে সাংবাদিকদের বিষয়টি জানান ভুক্তভোগী পরিবারের পক্ষে আবদুল্লাহর স্ত্রী আয়েশা আক্তার। এসময় তিনি(আয়েশা) রবিবার (১৬আগস্ট) রাতে তাদের বাড়িতে ও ঘরে ঘটে যাওয়া ঘটনার বর্ননা দিতে গিয়ে বলেন-রাত ১০টার দিকে চোখে মুখে কালো কাপড় ও হেলমেট পরে একদল সন্ত্রাসী আকস্মিক ভাবে আমাদের ঘর বাড়িতে হামলা শুরু করে। মুহুর্তেই ঘরে থাকা  লোকজন (আমরা) দিকবিদিক ছুটাছুটি করতে থাকে।তবে আমরা কাউকে চিনতে পারিনি। সন্ত্রাসীদল দেশীয় বিভিন্ন অস্র ব্যবহার করে আমাদের ঘর, বাড়ি ও আলমারি, সুকেসসহ আসবাবপত্র ভেঙ্গে চুরে তচনচ করে পেলে।এসময় তারা ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও দামী সকল জিনিস পত্র নিয়ে যায়।ঘটনার সময় আমরা চিৎকার চেঁচামেচি করলেও তখন আমাদের বাঁচাতে কেউ এগিয়ে আসেনি।এরপর তিনি
ঘটে যাওয়া ঘটনার সময় ক্ষতিগ্রস্ত হওয়া(ভাংচুরকৃত)ঘর ও আসবাবপত্র ঘুরে ঘুরে সাংবাদিকদের দেখান।এসময় তার চোখে মুখে হতাশা ও আতঙ্কের প্রতিচ্ছবি দেখা যায়।
আয়েশা  বলেন -আমাদের পরিবারের কোন সদস্য ঐদিনের পর থেকে ভাংচুরকৃত এঘরে আর থাকতে চাচ্ছে না।
ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ করে তিনি বলেন, আমরা এখন নিঃস্ব হয়ে গেলাম।কেন তারা আমাদের এমন ক্ষতি করলো,একথা বলে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান আয়েশা।আবদুল্লাহর সাথে কথা বললে তিনি জানান –
  ২/১দিনের মধ্যে মধ্যে মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবো।

মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদ আহম্মেদ জানান,এবিষয়ে থানায় এখনো কোন অভিযোগ আসেনি।আসলে তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। সংবাদ প্রকাশঃ ১৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন