দেবীদ্বারে: স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের প্রতিহত করার ঘোষণা”

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ কুমিল্লার দেবীদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।
এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ।
বুধবার (১৯ আগস্ট) বেলা ২টায় সেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালী ছোট আলমপুর চৌরাস্তা থেকে শুরু করে কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট মুক্তিযোদ্ধা চত্তরের “স্বাধীনতা স্তম্ভের” পাদদেশে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জহিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের নেতা মো. বিল্লাল হোসেন বিল্লু, মো. রাজীব হোসেন, মো. তাজুল ইসলাম, মো. বাছির আহমেদ নাজিম উদ্দিন আহমেদ, মো. শিপন, মো. সাইফুল আলম প্রমূখ।
সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম
বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ১৯৮০ সালের ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠাকালীন সময় থেকে স্বেচ্ছাসেবক দল জাতির ক্রান্তিকালে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে আসছে। আজ আমাদের প্রধান সমস্যা মাদক, সন্ত্রাস, চাঁদাবাজদের প্রতিহত করা। মানুষের বাসযোগ্য সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালী ও আলোচনা সভার ছবি। সংবাদ প্রকাশঃ ১৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=