কুমিল্লার চৌদ্দগ্রামে ভোক্তা অধিদপ্তরের অভিযান ** জরিমানা: ৪১,০০০ টাকা

সিটিভি নিউজ।। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিয়ার বাজারে কাচা বাজার,ডায়াগনস্টিক সেন্টার, ফার্মেসি এবং বেকারি পণ্য ও মিষ্টি তৈরীর কারখানায় সকাল ১০:৩০ থেকে ২:০০ মি. পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়েছে। এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরী করা,অননুমোদিত ফ্লেভার দিয়ে বাজারজাতকরণ করায় “নিউ জনতা বেকারিকে ” ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে রোগীদের কাছ থেকে অতিরিক্ত টেস্টের মুল্য আদায় করা ও প্রতিশ্রুত সেবা না দেয়ায় ‘ফেমাস হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ১৫,০০০ টাকা জরিমানা আরোপ করা হয়েছে সেই সাথে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা, মেয়াদ ও লেবেলবিহী শিশু খাদ্য বিক্রি করায় হীরা সুইটস ও একটি ফার্মেসীকে ৬,০০০ সহ ০৪ টি প্রতিষ্ঠানকে মোট ৪১,০০০/- জরিমানা আরোপ করা হবে
এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন মো: কাউছার মিয়া (সহকারী পরিচালক, ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লা, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন,এবং মো: সাকিব (নমুনা সংগ্রহকারী),।

কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন। সংবাদ প্রকাশঃ ১৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন