কুমিল্লায় সাজেশন ল’ একাডেমির শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি: ===== আনন্দঘন পরিবেশের মধ্যে কুমিল্লায় আইনি শিক্ষা ও সহায়তা কেন্দ্র ‘সাজেশন ল’ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি’র উদ্যোগে সংবর্ধনা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বার লিখিত পরীক্ষা–২০২৬ উপলক্ষে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের সম্মাননা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গতকাল ১৮ আগস্ট সন্ধ্যায় নগরীর মনোহরপুরে হিল্টন টাওয়ারের ‘ক্যাপসিকাম’ হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ শহিদ উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আইন পেশা একটি মহান ও সম্মানজনক ব্রত। মেধা, সততা ও নিষ্ঠার সাথে আইন চর্চা করে সাধারণ বিচারপ্রার্থী মানুষের পাশে দাঁড়াতে হবে। ন্যায়বিচার সুনিশ্চিত করতে নবীন আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা রাখা প্রয়োজন।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হক খন্দকার ।
সাজেশন ল’ একাডেমি অ্যান্ড কনসালটেন্সি’ এর ব্যব্স্থাপনা পরিচালক, এডভোকেট কাজী মোঃ শাহ পরানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন কাজী এমদাদুল হক শিমুল,এডভোকেট আবু সুফিয়ান, কাজী শাহ জালাল,মোঃ আরিফুর রহমান, আকলিমা আকতার আখি,সৈয়দা হাসনা বিলকিস লোপা, মোঃ ওমর ফারুক, মীর্জা সালাউদ্দিন আকবর বায়েজিদ, আবু মুসা আবদুল্লাহ, মোঃ আনিসুর রহমান খান,মোঃ ফরিদ উদ্দিন, মোঃ আশরাফুর রহমান শিমুল, ও আল আমিন পাটোয়ারী।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বার কাউন্সিল লিখিত পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন এবং আইনি পেশায় সফল হওয়ার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠান শেষে বার লিখিত পরীক্ষা–২০২৬ উত্তীর্ণ আইনের শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ১৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=