কুমিল্লায় সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ

সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি================
কুমিল্লায় সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশসরকারি নির্দেশনা ও কুমিল্লা দোকান মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা মহানগর এলাকার সব ধরনের দোকানপাট, মার্কেট, বিপণিবিতান ও শপিংমল সকাল ১১টা থেকে রাত ৮টার মধ্যে বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) এ নির্দেশনা বাস্তবায়নে কুমিল্লা জেলা প্রশাসনের নির্দেশনায় জেলা তথ্য অফিসের উদ্যোগে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে মাইকিং ও প্রচারণা চালানো হয়। একই সঙ্গে কুমিল্লা দোকান মালিক সমিতির পক্ষ থেকেও মহানগরীর ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রচারণায় সরকারি নির্দেশনা মেনে নির্ধারিত সময়ের মধ্যে দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করার জন্য ব্যবসায়ী ও দোকান মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্দেশনা অমান্য করে নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা রাখলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এ কারণে সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য ব্যবসায়ীদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
কুমিল্লা দোকান মালিক সমিতির নেতারা বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে নগরীর সব ব্যবসায়ী ও দোকান মালিকের সহযোগিতা প্রয়োজন। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সংশ্লিষ্ট নির্দেশনা মেনে চলার আহ্বান জানান তারা। সংবাদ প্রকাশঃ ১৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=