উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

সিটিভি নিউজ।।ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ========কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জেলে সেজে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করা তিন সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবাভর্তি মাছের ড্রাম ফেলে পালিয়ে যায়।

সোমবার (১৭ আগস্ট) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ক্যারেঙ্গাঘোনা পোল্ট্রি ফার্মের কাছে অবস্থান নেয়। রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে জেলে সেজে তিন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন।

এ সময় সন্দেহভাজনরা হাতে থাকা একটি প্লাস্টিকের মাছের ড্রাম ফেলে দ্রুত পাশের গ্রামের দিকে পালিয়ে যায়। পরে ড্রামটিতে তল্লাশি চালিয়ে একটি পলিথিন ব্যাগের ভেতর খাকি রঙের প্যাকেটে রাখা নীল রঙের বায়ুরোধী ১৪টি কাটের মধ্যে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও ঘটনাস্থল থেকে ইয়াবা ছাড়া অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটক করতে এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করা হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, মাদক সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সংবাদ প্রকাশঃ ১৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন