সিরাতুন্নবী (সা.) উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিক সমস্যার সমাধান সম্ভব নয়– অ্যাডভোকেট আতিকুর রহমান

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ============
সিরাতুন্নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ ও ইসলামী শ্রমনীতি, শ্রমজীবী মানুষের মাঝে তুলে ধরতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, “ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিক সমস্যার সমাধান সম্ভব নয় ”

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় দায়িত্বশীলদের উপস্থিতিতে
মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণা করেন।

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, আব্দুস সালাম, মাওলানা মহিবুল্লাহ, আক্তারুজ্জামান সহ কেন্দ্রীয় নেতারা।

কর্মসূচি ঘোষণা করে কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকদের অধিকার, মর্যাদা, ন্যায্য মজুরি ও মালিকদের দায়িত্ব সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) যে নীতিমালা দিয়ে গেছেন, তা অনুসরণ ও চর্চার মাধ্যমে শ্রমিক সমস্যার স্থায়ী সমাধানের পথ তৈরি করা সম্ভব।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রমজীবী মানুষের মুক্তি, অধিকার প্রতিষ্ঠা ও সমস্যার সমাধানে কাজ করে আসছে। প্রচলিত মানব রচিত আইন ও নীতির পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর প্রদর্শিত ইনসাফভিত্তিক শ্রমনীতি নিয়ে শ্রমিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা সংগঠনের অন্যতম লক্ষ্য।
তিনি আরও বলেন, শ্রমিক ও মালিক উভয়ের দায়িত্ব-কর্তব্য এবং শ্রমিকের অধিকার ও মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ ব্যাপকভাবে প্রচার করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও সারাদেশের শ্রমিক জোনগুলোতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে শ্রমিক জোন ও মহানগর এলাকায় সিরাতুন্নবী (সা.) মাহফিল, রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা, উপজেলা, থানা, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সিরাত ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং সিরাতের ওপর রচিত বই পাঠ প্রতিযোগিতা।
এ ছাড়া ঢাকা, গাজীপুর, আশুলিয়াসহ বিভিন্ন শ্রমিক অধ্যুষিত এলাকায় নাতে রাসুল (সা.) সন্ধ্যা, ইসলামী শ্রমনীতির পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, কর্মজীবী নারীর অধিকার ও মর্যাদা বিষয়ে সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হবে।
‘শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় এক অনন্য আদর্শ রাসুলের শ্রমনীতি’ শীর্ষক জাতীয় পর্যায়ের একটি সেমিনারও আয়োজন করা হবে বলে জানান সংগঠনের সভাপতি।
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, সিরাতুন্নবী (সা.)-এর আলোচনা ও কর্মসূচির মাধ্যমে শ্রমিকদের কাছে ইসলামী শ্রমনীতির মৌলিক বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি এ নীতির পক্ষে জনমত গড়ে তোলা হবে। তিনি কর্মসূচি সফল করতে ফেডারেশনের জেলা, মহানগর, ইউনিয়ন, সেক্টর ও কাফ ফেডারেশনসহ সব পর্যায়ের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। সংবাদ প্রকাশঃ ১৯-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন