ব্রাহ্মণপাড়ায় স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

সিটিভি নিউজ।। ‎মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।। ======== ‎গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগষ্ট) বিকাল ৫টায় উপজেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বিএনপির দলীয় কার্য্যালয়ে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক যুগ্ম আহবায়ক গাজী সাইদুল ইসলাম এমরান এর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ওমর ফারুক সরকার, সাবেক যুগ্ম আহবায়ক যথাক্রমে জামাল হোসেন রেজভী, এমদাদুল হক সবুজ, শরাফ উদ্দিন সরকার, মো. মনির হোসেন, মনির প্রতাব, শাহজালাল খান, কবির হোসেনসহ স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা। সভায় আগামী ১৯ আগষ্ট স্বেচ্ছাসেবকদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকদলের বিশাল র্যালীতে উপজেলা স্বেচ্ছাসেবকদলের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সংবাদ প্রকাশঃ ১৮-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন