ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১ হাজার গাছের চারা বিতরণ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ ঝিনাইদহ জেলা নিজস্ব প্রতিনিধি- ==============
পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। শহরের পবহাটি বলফিল্ডে যুবদের সংগঠন ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ গাছের চারা বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউনাইটেড ইয়ুথ ফাউন্ডেশনের পরিচালক রাশেদুল ইসলাম নয়ন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোস্তাক আহম্মেদ’ শাহ মোহাম্মদ আখতারুজ্জামান। আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা। পরে উপস্থিত যুবক-যুবতী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির ১ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও এ উপলক্ষে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় ওই মাঠে। সংবাদ প্রকাশঃ ১৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=