ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: ঢাকায় প্রধান আসামি গ্রেপ্তার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===============কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান ও একমাত্র এজাহারনামীয় আসামি এহেছানুল হককে (৩৮) ঢাকার তেজগাঁও থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, গত ৯ জুলাই কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকে পারিবারিক কলহের জেরে এহেছানুল হক ধারালো দা দিয়ে তার স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী শহীদা নুর ওরফে সুফিয়া (৩০) এবং পাঁচ বছরের শিশু সন্তান মোহাম্মদ শামীম মারা যায়। অপর সন্তান মোহাম্মদ আফছার ওরফে বাপ্পী (১৪) গুরুতর আহত হয়।

এ ঘটনায় মামলা দায়েরের পর থেকেই এহেছানুল হক আত্মগোপনে চলে যান। তাকে গ্রেপ্তারে র‍্যাব-১৫, কক্সবাজার নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে র‍্যাব-১৫-এর ব্যাটালিয়ন সদর ও র‍্যাব-২-এর সিপিসি-৩-এর একটি যৌথ আভিযানিক দল ঢাকার তেজগাঁও থানাধীন লাইফ ইন্স্যুরেন্স অফিসের সামনে অভিযান চালিয়ে এহেছানুল হককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার এহেছানুল হক কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৬ ব্লকের নুর আহম্মদের ছেলে।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি। সংবাদ প্রকাশঃ ১৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন