কক্সবাজার শহরে পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ দুইজন আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===============কক্সবাজার পৌরসভার ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ অস্ত্রসহ দুইজনকে আটক করেছে কক্সবাজার শহর ফাঁড়ি পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন পৌরসভার ঘোনারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মো. ফয়সাল (৪৫) ও মো. রুবেল (৩০)-কে আটক করা হয়।
আটক ফয়সাল কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মহাজেরপাড়া এলাকার মো. ইয়াকুব আলীর ছেলে। অপর আটক রুবেল ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘোনারপাড়া এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
অভিযানে তাদের কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। সংবাদ প্রকাশঃ ১৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=