ব্রাহ্মণপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ

সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
‎“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ পুকুরে মাছ অবমুক্ত করার মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলাম। উপজেলা মৎস্য কর্মকর্তা অতিরিক্ত সঞ্জয় দেবনাথ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ আলম খোকন, মহসিন কবির সরকার, সাধারণ সম্পাদক মো. আমীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলুসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী, মাছচাষি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে মৎস্য খাতে অবদান রাখা সফল মাছচাষি ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, মৎস্য উৎপাদনে বাংলাদেশ ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি উদ্যোগের পাশাপাশি মাছচাষি ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সংবাদ প্রকাশঃ ১৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন