কুমিল্লা বরুড়ায় ঝড়-বৃষ্টি মাথায় নিয়ে মাটি খেকুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছুটে গেলেন ইউএনও

সিটিভি নিউজ।। স্টাফ রিপোর্টার।।===================
কুমিল্লার বরুড়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে মাঠে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান রনি।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা এলাকায় মৃত: সামছুল হকের ছেলে, তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে ড্রেজারের মাধ্যমে কৃষিজমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। এতে একদিকে যেমন ফসলি জমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও স্থানীয় সড়ক। মাটি কাটার কারনে কৃষি জমি ধ্বংসের পথে।
এমন অভিযোগের পর আবহাওয়া প্রতিকূল থাকলেও বিষয়টি আমলে নিয়ে অভিযান পরিচালনায় বেরিয়ে পড়েন ইউএনও। এ অভিযানে বিশেষভাবে সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার মো: জাহিদুল ইসলাম। এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অবৈধভাবে মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনি।
স্থানীয়দের দাবি, শুধু অভিযান নয়, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
বরুড়ার সচেতন মহল বলছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এমন তৎপরতা অব্যাহত থাকলে অবৈধ মাটি কাটার প্রবণতা কমবে এবং রক্ষা পাবে কৃষকের আবাদি জমি। সংবাদ প্রকাশঃ ১৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=