উপহারে পাওয়া গাছের ফল দিয়ে ৫ বছর বেতন মৌকুফ পেলেন শিক্ষার্থী

সিটিভি নিউজ।। আবদুল্লাহ আল মারুফ কুমিল্লা প্রতিনিধি।।
স্কুলের বৃক্ষরোপন কর্মসূচিতে বিতরণ করা একটি লেবু গাছ পেয়েছিলেন প্রথম শ্রেনীর এক শিক্ষার্থী। সেই গাছ যত্নে লাগিয়েছেন বাড়ির আঙিনায়। এক বছর পর সেই গাছে এসেছে মাত্র দুটি ফল। একটি লেবু এনে উপহার দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে। আর সেই উপহারের বিনিময়ে ৫ বছর তার বেতন মৌকুফের ঘোষণা দিয়েছে স্কুল কতৃপক্ষ। কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের এই ঘটনাকে বৃক্ষরোপণে অনুপ্রেরণা হিসেবে দেখছেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
জানা গেছে, স্কুলের প্রতিষ্ঠাতা মোবারক হোসেন প্রতি বছর শিক্ষার্থী ও অভিভাবকদের গাছ উপহার দিয়ে অভিভাবক সমাবেশ করেন। শনিবারও এমনই একটি অভিভাবক সমাবেশ ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানের ইসলামাবে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ফজলে লোহানী বাবু। আর সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোবারক হোসেন। অনুষ্ঠানে কয়েকশো শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ৩টি করে গাছ বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে মোবারক হোসেন বলেন, ২০০৪ সাল থেকে জেলার বিভিন্ন এলাকা ঘুরে বৃক্ষরোপণ কর্মসূচি করছি। কখনও বীজ কখনও বীজ থেকে চারা উৎপাদন করে সেটি বিতরণ করছি। আমার ছোট্টসোনামণিরা যে এত উপলব্ধি করবে তা আমি ভাবিনি। যখনই আমি প্রথম শ্রেণির ওই শিক্ষার্থীর কথা শুনেছি আমি সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাদের বৃক্ষরোপণে অনুপ্রেরণা দিতে ওই শিক্ষার্থী যতদিন আমার স্কুলে থাকবে ততদিন তার বেতন মাফ করে দেবো। এবং তা আজ আমি ঘোষণা করলাম।
তিনি বলেন, যদি কোন শিক্ষার্থী আমাদের উপহার দেয়া গাছের ফল শিক্ষকদের এনে দেখাতে পারেন তাহলে তার ওই মাসের বেতন দেয়ার প্রয়োজন নেই। তার পরেও শিক্ষার্থীরা অনুভব করুন বৃক্ষরোপণ কতটা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত শংকুচাইল গ্রামের সন্তান ও পাকিস্তানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ফজলে লোহানী বাবু বলেন, প্রত্যন্ত গ্রামের শিক্ষার্থীরা এত সুন্দর সাবলীল ইংরেজি কথা বলতে পারেন আমি বিশ্বাসই করতাম না নিজে না দেখলে। এই শিক্ষার্থীরাই একদিন ছোট ছোট চারাগাছ থেকে বৃহৎ বৃক্ষে পরিণত হবে। এবং তারাই এই গ্রামকে আলোকিত করবে৷
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় শিক্ষানুরাগী জামাল খান, মোমেন খান, আক্তার হোসেন, শংকুচাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের প্রধান শিক্ষক কাউসার আলম, শংকুচাইল কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি কাজী মনোয়ার হোসেন, স্টার নিউজের সাংবাদিক আবদুল্লাহ আল মারুফ ও কালের কণ্ঠের বুড়িচং প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়সহ শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সংবাদ প্রকাশঃ ১৭-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=