ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ নিয়ে আমার একটি স্বপ্ন আছে….. চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দীন ভূইয়া

সিটিভি নিউজ।। হালিম সৈকত,কুমিল্লা।। সংবাদদাতা জানান ============কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দিন দিন জমে উঠছে নির্বাচনী আমেজ। প্রার্থী ও সমর্থকদের ব্যস্ততায় এখন উত্তপ্ত গ্রামের অলিগলি।

এরই ধারাবাহিকতায় ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার জনসংযোগ ও প্রচার-প্রচারণা এখন তুঙ্গে। শনিবার ১৫ আগস্ট দুপুর থেকেই তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের দ্বারে দ্বারে যান এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

দিনব্যাপী এই গণসংযোগে তার সঙ্গে যোগ দেন শতাধিক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমর্থক। দিনভর তিনি হরিপুর, দাসকান্দি, পোড়াকান্দি, ভিটিকান্দি এবং আলীনগর গ্রামে সরাসরি ভোটারদের কাছে পৌঁছে সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।
তাজউদ্দিন ভূঁইয়ার এই জোরালো প্রচারণায় স্থানীয় ভোটারদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নির্বাচনকে সামনে রেখে ভিটিকান্দি ইউনিয়নে এখন বইছে উৎসবমুখর পরিবেশ।
এবিষয়ে তাজউদ্দীন ভূইয়া বলেন, আমার স্বপ্ন ভিটিকান্দি ইউনিয়ন পরিষদকে একটি আদর্শ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা। ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্যালয় নেই। আমি নির্বাচিত হতে পারলে জায়গাসহ কার্যালয়ের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। ইউনিয়ন পরিষদকে জনগণের জন্য উন্মুক্ত ও সেবামুখীবামুখী প্রতিষ্ঠানে পরিনত করব। ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখব।

শেষে চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দীন ভূইয়া স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
উল্লেখ্য তাজউদ্দীন ভূইয়া ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের কৃতি সন্তান। তিনি একজন সফল ব্যাংক ব্যবসায়ী। বয়সে তরুণ তাজউদ্দীন ভূইয়ার উদ্যম ও সাহসী ভূমিকার প্রশংসায় পঞ্চমুখ সকলেই। মানিককান্দি গ্রামবাসিসহ সকলেই তাকে নিয়ে আশাবাদী। সংবাদ প্রকাশঃ ১৬-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন