কুমিল্লা শুরু হয়েছে আন্তর্জাতিক শিল্প বাণিজ্য মেলা ২০২৬

সিটিভি নিউজ24।। কুমিল্লায় স্থানীয় শিল্পোদ্যোক্তাদের প্রসার ও দেশীয় পণ্যের প্রচারের লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো মাসব্যাপী ‘আন্তর্জাতিক শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬’। বেলুন ও পায়রা উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি খ্যতিমান কণ্ঠশিল্পী লুইপা বলেন, “কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি, মৃৎশিল্পসহ দেশীয় পণ্যের আন্তর্জাতিক বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ধরনের বাণিজ্যিক মেলা কেবল স্থানীয় ব্যবসায়ীদের উৎসাহিত করবে না, বরং তরুণ উদ্যোক্তা তৈরি ও অর্থনীতিকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন