সিটিভি নিউজ।। মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।=========
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর পূর্বপাড়া নূরুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে এক বিশাল দোয়া ও ইসলাহী মাহফিল অত্যন্ত ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা ও এতিমখানা কমিটির উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে এই দোয়া ও ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইঘর পূর্বপাড়া নূরুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন।
প্রধান অতিথি ছিলেন নাইঘর পূর্বপাড়া মদিনা জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইঘর পূর্বপাড়া মদিনা জামে মসজিদের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম মেম্বার।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে মূল্যবান বয়ান পেশ করেন মুফতি আরিফ বিন হাবিব। তিনি তাঁর বয়ানে 'শিরক ও বেদ'আত' বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাইঘর পূর্বপাড়া নূরুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার মুহতামিম হাফেজ মোহাম্মদ এনামুল হক। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নাইঘর পূর্বপাড়া নূরুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সেক্রেটারী মোহাম্মদ মাহবুবুর রহমান। বাদ আসর থেকে শুরু হয়ে বাদ মাগরিব প্রধান বক্তার বয়ানের মধ্য দিয়ে এই দ্বীনি ও ইসলামি মাহফিলের কার্যক্রম পরিচালিত হয়। পরিশেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
সংবাদ প্রকাশঃ ১৬-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com