নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে লুট হওয়া পিস্তল ও সরঞ্জাম উদ্ধার

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ ===============
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে (জুলাই গণঅভ্যুত্থান) থানা থেকে লুট হওয়া একটি পিস্তলসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে র্যাব-১১।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে এ তথ্য জানান সিপিএসসি-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক। এর আগে রাত সাড়ে ১২টার দিকে ফতুল্লা থানাধীন কাঠেরপুল এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামাদির মধ্যে রয়েছে, ১টি টাইপ ৫৪ (৭.৬২) পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪টি সিসি ক্যামেরা, ২টি গুলতি, ১টি হ্যান্ডমাইক।
র্যাব-১১, সিপিএসসি-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাঠেরপুল এলাকার ওই নির্মাণাধীন ভবনে ছিনতাই ও মাদকের আস্তানায় অভিযান চালায় র্যাব। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন পালিয়ে যায়। পরে ভবনে তল্লাশি চালিয়ে অস্ত্র ও সরঞ্জামগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সংবাদ প্রকাশঃ ১৬-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=