দেবীদ্বারে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্ভোধন

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি,============‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবীদ্বারে র্যালী, আলোচনাসভা, মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ উদ্ভোধন করা হয়েছে।
রবিবার (১৬ আগষ্ট) বিকেল ৩টায় মৎস্য পক্ষ উদ্ভোধন উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয়াঙ্কা সাহার সভাপতিত্বে এবং উপজেলা খামার ব্যাবস্থাপক মোঃ মামুনুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, রসুলপুর ইউপি চেয়ারম্যান শাহজাহান সরকার। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কাউছার আহমেদ মোল্লা, মৎস্যচাষী মোঃ আমিরুল ইসলাম প্রমুখ।
আলোচকরা তাদের বক্তব্যে বলেন, বিশ্বের দুই শতাধিক দেশের মধ্যে ইলিশ উৎপাদনে প্রথম এবং মিঠাপানির মাছ উৎপাদনে দ্বিতীয় অবস্থান বাংলাদেশের। দেশে আমিষের চাহিদা মিটিয়ে বিশ্বের ৫০ টিরও বেশি দেশে মৎস্য ও মৎস্যজাত পন্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ।
তবে অনেকে আমাদের দেশীয় প্রায় ষাট প্রজাতির মাছ রক্ষায় প্রশাসনের ব্যাবস্থা গ্রহনের অনুরোধ জানিয়েছেন। বিষমুক্ত মাছ বাজারজাত করনের মাধ্যমে ভোক্তার অধিকার বজায় রাখতে বাজার মনিটরিংয়ের মাধ্যমে ব্যাবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নজরদারি রাখার কথাও আলোচনা করা হয়।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে জাতীয় মৎস্য পক্ষ উদ্ভোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ পুকুরে মৎস পোনা অবমুক্ত, র্যালী, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা। সংবাদ প্রকাশঃ ১৬-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=