দেবীদ্বারে চলাচলের ব্যাক্তিগত সড়ক প্রশস্ত করতে কেটে ফেলল প্রতিবেশীর ১৩টি গাছ:থানায় অভিযোগ

সিটিভি নিউজ।। দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি// ===========কুমিল্লার দেবীদ্বারে চলাচলের ব্যাক্তিগত সড়ক প্রশস্ত করতে কেটে ফেলল প্রতিবেশীর প্রায় ১৩ টি ফলজ ও কাঠের গাছ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী মোঃ শাহজাহান।
ঘটনাটি উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের ময়নাল দারোগার বাড়িতে।
গাছ কেটে ফেলার সংবাদে রবিবার (১৬ আগষ্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়িতে প্রবেশের চলাচলে রাস্তা প্রশস্ত করতে জোরপূর্বক অনুমতি ছাড়াই প্রতিবেশী মিজানুর রহমান ও আব্দুর রাজ্জাক মো. শাহজাহান মিয়ার ৬টি ফলন্ত নারিকেল গাছ, ১ টি সুপারি গাছ ও অন্যান্য ফল এ কাঠের গাছ কেটে ফেলেন।
প্রতিবেশী মিজানুর রহমান বলেন, আমি অসুস্থ্য, সড়ক প্রশস্তকরণে শাহজানের ঢাকার বাসায় গিয়েছি। সে কোন ভাবেই রাস্তার জায়গা দিতে রাজী হননি, তাই তার ভাইয়ের অনুমতি নিয়ে কয়েকটি গাছ কেটেছি। অনুমতি ছাড়া গাছ কাটার জন্য আমার ছেলেরা তার কাছে ক্ষমা চেয়েছে।
এ ব্যাপারে ময়নাল দারোগার ছেলে মো. শাহজাহান মিয়া জানান, আমি ঢাকায় থাকি। প্রতিপক্ষ আমার অনুপস্থিতিতে এবং আমার অনুমতি না নিয়েই জোরপূর্বক ১৩ টি ফল ও কাঠের গাছ কেটে ফেলেছে। এ গাছগুলো কেটে আমার বুকের পাজোড়ায় আঘাতে রক্তক্ষরণ করেছে, আমার বাবার লাগানো স্মৃতিগুলো ধ্বংস করে দিয়েছে। দু’টি পরিবারের ব্যক্তিগত (গাড়ি চলাচলের) সড়ক প্রশস্তকরণের স্বার্থে এ জুলুমের প্রতিবাদে থানায় অভিযোগ দায়ের করেছি।
প্রতিবেশী আব্দুর রাজ্জাক বলেন, আমাদের চলাচলের রাস্তাটি ৫০/৬০ বছর পূর্বের। এ রাস্তাটি প্রশস্তকরণের শাহজাহান মিয়ার সাথে একাধিকবার কথা বলেছি। তিনি বিষয়টি গুরুত্ব দেননি, তার ভায়ের সাথে কথা বলি তার ভাই অনুমতি দেয়ায় কয়েকটি গাছ কেটেছি। তবে অনুমতি ছাড়া গাছ কাটার জন্য ক্ষমা চেয়েছি, ক্ষতিপুরন এক লক্ষ টাকাও দিতে চেয়েছি। তিনি আমাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
এ ব্যাপারে সাবেক ইউপি চেয়ারম্যান মো জহিরুল ইসলাম জারু বলেন, আমরা সালিসে রাস্তা নির্মানের রায় দিয়েছি। কারন দির্ঘ ৫০-৬০ বছরের ব্যবহৃত রাস্তা বন্ধ করার এখতিয়ার কারো নেই। গাছ কাটার জন্য এক লক্ষ টাকা দেয়ার সিদ্ধান্ত দেই। শুনেছি শাহজাহান গাছ কাটার ক্ষতিপুরণ হিসেবে এক লক্ষ টাকা ক্ষতিপুরন নিতে রাজী তবে সড়কের জমি ছাড়তে রাজী হচ্ছেন না।
বড়শালঘর ইউপি চেয়ারমান্যান আঃ আউয়াল জানান, রাস্তাটি শাহজাহান মিয়ার বাড়ির পেছনেরদুই পরিবারের জন্য খুবই প্রয়োজন। তাই বলে গাছ ও জমির মালিককে না জানিয়ে জোরপূর্বক ফলসহ এতগুলো গাছ কেটে ফেলা ঠিক হয়নি। শুনেছি পরে তারা বৈঠক করে গাছকাটার জন্য এক লক্ষ টাকা ক্ষতিপুরন দেয়ার কথা থাকলেও এখন টাকা দিতে রাজী নয় বলে জানা যায়।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সড়ক প্রশস্তকরণে বেশ কিছু গাছ কাটার বিষয়টি পারিবারিক এবং চাচাতো ভাইদের মধ্যে। স্থানীয়রা এ বিষয়ে মিমাংসার করার দায়িত্ব নিয়েছেন। সমাধান না হলে আইনানুগ ব্যবস্থা নেব।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে ব্যাক্তিগত সড়ক প্রশস্তকরণে প্রতিবেশীর ১৩ টি ফল ও কাঠের গাছ কেটে ফেলা গাছের গুড়ি ও কাটা গাছের গোড়ার ছবি। সংবাদ প্রকাশঃ ১৬-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=