সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ===============কুমিল্লার দেবীদ্বারে মাদক সেবনে সরকার অনুমোদিত লাইসেন্স না থাকার অভিযোগে ৭ মাদকসেবনকারীকে আটক করে রোববার (১৬ আগস্ট) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে চালান করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত ২ টায় দেবীদ্বার উপজেলার শিবনগর গ্রামের আলফাজ মেম্বারের বাড়ীর সামনে
গোমতী নদীর বেরীবাঁধের উপর একদল যুবক মাদক সেবনকালে নৈশকালীন পেট্রোল ডিউটিতে থাকা পুলিশ অভিযান চালিয়ে ৭ যুবককে আটক করেছে।
আটককৃত মাদক সেবনকারীরা হলেন,- দেবীদ্বার পৌর এলাকার পুরাতন বাজারের শাহাদাৎ হোসেনের ছেলে জামিল সরকার (২৩), শিবনগর গ্রামের মো. দুলালের ছেলে মোঃ আজিজ (২১), খোরশেদ আলমের ছেলে মোঃ ছাইদুল ইসলাম (১৯),
মোঃ আব্দুল হাকিম এর ছেলে মোঃ রাকিব (১৯),
আজিজুর রহমানের ছেলে মোঃ রামিম (১৯), চান্দিনা রোডের জাকির হোসেনের ছেলে জাহিদ হাসান (১৮) উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের যুবরাজ মজুমদারের ছেলে হিমেল চন্দ্র মজুমদার(২৭)।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, অভিযান পরিচালনাকালে আসামীগণ মাদকদ্রব্য সেবনের বৈধ অনুমতিপত্র বা লাইসেন্স দেখাতে পারেনি। তাই তাদের গ্রেফতার পূর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে পুলিশের অভিযানে আটক ৭ মাদক সেবনকারীর সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ১৬-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com