অ্যাডভোকেট আতিকুর রহমান লিখিত চারটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন আ.ন.ম শামসুল ইসলাম (সাবেক এমপি)

সিটিভি নিউজ।। গতকাল শুক্রবার (১৫ আগস্ট) মগবাজার আলফালাহ মিলনায়তনে কল্যাণ প্রকাশনীর উদ্যোগে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান লিখিত চারটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইগুলোর মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ.ন.ম শামসুল ইসলাম।
কল্যাণ প্রকাশনীর প্রধান নির্বাহী কর্মকর্তা
জামিল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খাঁন, গোলাম রব্বানী, কবির আহমদ, মুজিবুর রহমান ভূঁইয়া, আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লসকর মো. তসলিম সহ কেন্দ্রীয় নেতারা।

অনুষ্ঠানে মোড়ক উন্মোচিত চারটি বই হলো—‘শ্রমিক কর্মীদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য’, ‘শ্রমিক ময়দানে দাওয়াতের কর্মপন্থা’, ‘প্রত্যাশিত ট্রেড ইউনিয়ন আন্দোলন’ এবং ‘ট্রেড ইউনিয়ন কী ও কেন?’

বইগুলোতে শ্রমিক সংগঠনের কর্মীদের আদর্শিক ও সাংগঠনিক গুণাবলি, শ্রমিকদের মাঝে দাওয়াতি কার্যক্রমের পদ্ধতি, প্রত্যাশিত ট্রেড ইউনিয়ন আন্দোলনের রূপরেখা এবং ট্রেড ইউনিয়নের প্রয়োজনীয়তা ও কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

ছবি ক্যাপশনঃ গতকাল শুক্রবার (১৫ আগস্ট) মগবাজার আলফালাহ মিলনায়তনে কল্যাণ প্রকাশনীর উদ্যোগে
অ্যাডভোকেট আতিকুর রহমান লিখিত
চারটি গ্রন্থের মোড়ক উন্মোচন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইগুলোর মোড়ক উন্মোচন করেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির আ.ন.ম শামসুল ইসলাম সহ উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সংবাদ প্রকাশঃ ১৬-০৮-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন